দিনকাল ডেস্কঃ জম্মু- কাশ্মীরের বিস্ফোরণে নিহত সৈনিকদের পাশে সাহায্যের জন্য এগিয়ে আসলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি ঘোষণা করলেন, প্রত্যেক মৃত সৈনিকের পরিবারকে ৫ লক্ষ টাকা দিবেন। সমস্ত ভারতবাসী এই ঘটনাকে কেন্দ্র করে মর্মাহত। যে ৪০ জন সৈনিক দেশের জন্য কাজ করতেন ও নিজের প্রাণের মায়া করতেন না। তাদের দুঃখে ভাগী হওয়ায় প্রকৃত মানুষের কর্তব্য। ভারতের কিংবদন্তী ক্রিকেটার সেহবাগ তার টুইট বার্তায় জানিয়েছেন যে, আমাদের কিছু করার নেই অবস্থা হওয়ার জন্য তবে তিনি ওই মৃত ৪০ জন জওয়ানের ছেলে-মেয়েদের শিক্ষার দায়িত্ব নিবেন। তার প্রতিষ্ঠিত স্কুলে পড়াশোনা করাবেন। এর মধ্যে অনেকে কাঁদা- ছোড়া শুরু করে দিয়েছে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। অন্য দিকে আজ রাজনাথ সিংহের নেতৃত্বে শুরু হয়েছে সমস্ত রাজনৈতিক দল নিয়ে বৈঠক। এই বৈঠকে যোগ দিয়েছে সমস্ত রাজনৈতিক দল, তাদের মধ্যে হল সিপি আই , টি এম সি, এন সি পি এছাড়াও কংগ্রেস। তারা সকলেই এক মত যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে ও ভারতকে সন্ত্রাস মুক্ত করতে হবে।
Posted inখবর

