হিন্দু মহাসভাকে নিষিদ্ধ করার দাবী এসডিপিআই এর

ইমাম সাফিঃ বুধবার ছিলো গান্ধীজীর হত্যার ৭১তম মৃত্যুবার্ষিকী। এই দিন উগ্র হিন্দুত্ববাদী নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করে। গান্ধীজীর হত্যার মধ্যে দিয়ে স্বাধীন ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ডের সূচনা হয়। গান্ধীজির মৃত্যুবার্ষিকীর দিন শহীদ দিবস হিসাবে পালন করেন ভারতবাসী। কিন্তু বুধবার এই দিনে দেখা যায় অন্য চিত্র। উত্তরপ্রদেশের আলীগড়ে হিন্দু মহাসভার নেত্রী পূজা শকুন পান্ডে গান্ধীজির হত্যাকাণ্ড পুনরাভিনয় করে দেখালেন শুধু তাই নয় নাথুরাম গডসের নামে উঠলো স্লোগান ও তার মূর্তিতে মাল্যদান ।

রাষ্টীয় পিতার অবমাননা ও একজন সন্ত্রাসীকে মাল্যদান করার এই ন্যক্কারজনক ঘটনার জন্য ইতিমধ্যে দেশজুড়ে উঠেছে নিন্দার ঝড়। গোটা ভারতবর্ষে  শুরু হয়েছে প্রতিবাদ ।        

বৃহস্পতিবার এই দেশদ্রোহি হিন্দু মহাসভার নেত্রীর শাস্তির দাবিতে এসডিপিআই এর পক্ষ থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতিবাদ প্রদর্শন করা হয় ও নাথুরাম গডসের কুশপুত্তলিকা দাহ করা হয় ।

বিক্ষোভকারীরা নাথুরাম গডসের নামে মুর্দাবাদ, হিন্দু মহাসভা মুর্দাবাদ, আরএসএস মুর্দাবাদ স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীদের দাবি যারা গান্ধীজীর হত্যাকারী তারা হলো দেশের হত্যাকারী। যারা নাথুরাম গডসেকে অনুসারী করে চলে তারাই দেশদ্রোহি। অবিলম্বে হিন্দু মহাসভার নেত্রীর কঠোর শাস্তির দাবি জানানো হয় সেইসাথে হিন্দু মহাসভা কে অবিলম্বে নিসিদ্ধ করার দাবী জানায় এসডিপিআই।