
দিনকাল ডেস্কঃ হরিয়ানার ফরিদাবাদ জেলার “পালওয়াল মহিলা পুলিশ থানার” মধ্যে একজন মহিলা হেড কনস্টেবল কে গনধর্ষণ করা হয়। ঘটনার পর হরিয়ানা সরকার ঐ মহিলাকে সমস্ত রকম সাহায্যের জন্য নির্দেশ দেন পালওয়াল থানাকে। এই ঘটনাই পাঁচ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
ঐ মহিলা কনস্টেবল জানান যে তাকে ছুরির ভয় দেখিয়ে থানার মধ্যেই ধর্ষণ করে এবং বলে যদি সে কাউকে বলে তাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। মহিলা আরও জানান যে প্রধান অভিযুক্ত কে তিনি গত চার বছর ধরে চেনেন, এবং গত চার বছর ধরে তাকে ধর্ষণ করে আসছে। গত চার বছর ধরেই এই বলে ভই দেখিয়ে আসছে “ কাউকে বললেই তাকে মেরে ফেলা হবে”। এই জোগেন্দর আকা মিন্টো (প্রধান অভিযুক্ত) পালওয়াল এর আলাভালপুর এর বাসিন্দা। এর সঙ্গে ঐ মহিলার দেখা হয় একদিন বাসে যখন সে ২০১৪ তে মহেন্দ্রাগড় নিযুক্ত হন। পরে যখন সে পালওয়ালে নিযুক্ত হয় তখন থেকেই তাকে হয়রান করতে থাকে এবং সম্প্রতি সে (জোগেন্দর আকা মিন্টো) এবং তার ভাই তসরাজ তাকে ধর্ষণ করে। তারা ঐ মহিলার পরিবার কেও ভয় দেখিয়েছিল। অবশেষে সব ভয়কে উপেক্ষা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এই ভয়াবহ ঘটনা। ঘটনার ডাক্তারি পরীক্ষার পর পুলিশ তার অভিযোগ গ্রহন করে।
এখানে প্রশ্ন একটাই রয়ে যাচ্ছে তাহলে “বর্তমানে মহিলা রক্ষকই যখন সুরক্ষিত নয় তাহলে সাধারন মানুষ কিভাবে সুরক্ষিত থাকতে পারে”।
আরও জানতে নজরে রাখুন দিনকাল……………।
