দিনকাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার আট নম্বর তিতকুমারের বাসিন্দা মৃত এনায়েত খানের মেয়ে পারভিনা র(১৫) বিয়ে হয় বাসন্তী থানার সাত নম্বর করমদিনি বাটির কামাল খানের পুত্র বাবু সোনা খানের দেখাশুনা করে আজ থেকে প্রায় দেড় বছর আগে বিয়ে হয়। তাদের একটি আট মাসের শিশু পুত্র আছে। পারভিনার মা মনোয়ারা খানের দাবী বিয়ের ছয় মাসের পর থেকে মেয়ে উপর অত্যাচার করতে শুরু করে কয়েক বার এই অত্যাচারের কথা মাকে জানালে মা শ্বশুর বাড়িতে যেতে বারন করলে মেয়ে তা অস্বীকার করে। মেয়ে জানতে পারে স্বামী বাবু সোনা খানের অন্য মহিলার সাথে সম্পর্কের কথা। তা নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে মারামারি লেগে থাকতো। এমনকি স্বামীর অবৈধ্য সম্পর্ক প্রতিবাদ করতো তার জন্য গত মঙগলবার রাতে মারধোর করে মুখে বিষ ঢেলে দেয় স্বামী সহ শশুড়বাড়ির লোকজন। তারপর স্থানীয় মানুষ জন তাদের খবর দিলে তাড়াতাড়ি এসে প্রথমে বাসন্তী গ্রামীন হাসপাতালে নিয়ে যান, সেখানে অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ শুক্রবার মারা যায় না বালিকা পারভিনা খান(১৫) । এমনটাই দাবী করেন পারভিনার মা মনোয়ারা খান। দেহটি ময়না তদন্তের জন্য ক্যানিং থানার পুলিশ নিয়ে যায়। এই ঘটনায় পরিবার কান্নায় ভেঙে পড়েন। তারা দোষীদের কঠোর শাস্তি চাই বলে জানান।
