দিনকাল ডেস্কঃ সুন্দরবনের রাধানগর কালী বাড়ী হাইস্কুলের উদ্যোগে পুলওয়ামের শহীদের কেন্দ্র করে স্মরণ সভা করল এই স্কুলের কয়েক হাজার ছাত্র ছাত্রী ও শিক্ষক মণ্ডলীগণ। গত ১৪ শে ফেব্রয়ারী জম্মু-কাশ্মীরে পুলওয়ামার ভারতীয় সেনাবাহিনীর ৪২ জন সেনাকে জঙ্গীরা যে নৃসংশ ভাবে হত্যা করল। সেই সেনাদের স্মৃতি ও আত্মার শান্তি ও পরিবারদের সমবেদনা জানাতে, গোসাবার রাধানগর কালী বাড়ি হাইস্কুল ও প্রাইমারি স্কুলের কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকারা মুখে কালো কাপড় ও হাতে মোমবাতি জ্বালিয়ে প্রায় দশ কিলোমিটার রাস্তায় পথযাত্রা করল। তাদের একটাই দাবি দোষীদের কঠোর শাস্তি চাই। তাছাড়া এই নিহত সেনাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাবতা পালন করে।
Posted inখবর
