সংখ্যালঘু যুব ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা কর্মী সম্মেলন

সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা কর্মী সম্মেলন রবিবার মহিষাদল রবীন্দ্র পাঠাগারে অনুষ্ঠিত হল। সাম্প্রদায়িক মেরুকরণের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে এদিন ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান সকল কর্মীকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এ কে এম গোলাম মোর্তোজা, জেলা সভাপতি মনিরুল হক, শেখ সেলিম, মাওলানা সাইফুদ্দিন, ডা. মোজাফ্ফর আলী খান হামিদুল ইসলাম শেখ ফরহাদ মির্জা মোহাম্মদ মাসুম প্রমুখ। এদিন মুহাম্মদ কাম্রুজ্জামান তার ভাষণে কর্মীদেরকে উজ্জীবিত করেন এবং সাম্প্রদায়ীক শক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে পরামর্শ দেন। জাতি ধর্ম নির্বিশেষে সবার পাশে থাকতে বলেন।