রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে সংখ্যালঘুদের অবস্থান করুণ

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে  সংখ্যালঘুদের অবস্থান করুণ

দিনকাল ডেস্কঃ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘু শিক্ষক নিয়োগেও দৈন্যতা প্রকাশ পেয়েছে। প্রদেশ কংগ্রেস ও কিছু সংখ্যালঘু পণ্ডিত ব্যক্তির সমীক্ষায় এই দৈন্যতা উঠে এসেছে। ওই সমীক্ষায় বলা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৯৯৮ জন শিক্ষকের মধ্যে সংখ্যালঘু মাত্র ২২ জন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৯৮৯ জন শিক্ষকের মধ্যে সংখ্যালঘু মাত্র ৩ জন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ১৬৬ জন শিক্ষকের মধ্যে মাত্র ৪ সংখ্যালঘু, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ১০৯ জনের মধ্যে মাত্র ৪ জন, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ১০৭ জনের মধ্যে সংখ্যালঘু শিক্ষক মাত্র ৩। অন্যদিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ১৭৮ জন শিক্ষকের মধ্যে মাত্রা ৭৮ জন শিক্ষক সংখ্যালঘু অধ্যাসিত এই বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু শিক্ষক নিয়োগের বিষয়টি হতাশ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু কল্যাণ নিয়ে বড় বড় কথা বলেন, তখন সংখ্যালঘু শিক্ষক নিয়োগের সমীক্ষা চিত্র সংখ্যালঘু সম্প্রদায়কে হতাশ করছে। এ রকম চলতে থাকলে সংখ্যালঘুদের চাকুরি নিয়ে আরও হতাশা নেমে আসবে বলে কংগ্রেস ও তার সমীক্ষা টিমটি মনে করছে। এর আগেও সংখ্যালঘুদের চাকুরি-বাকুরি নিয়ে ‘এম্পাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন ও অ্যাসোসিয়েশান স্নাপ্স ও প্রিতীচী ট্রাস্টের সমীক্ষায় দৈন্যতা ফুটে উঠে।