রাজ্যব্যাপী শ্রদ্ধায় পালিত নজরুলের জন্মদিন

রাজ্যব্যাপী শ্রদ্ধায় পালিত নজরুলের জন্মদিন

দিনকাল ডেস্কঃ যথাযোগ্য মর্যাদায় রাজ্যব্যাপী পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মদিন। রবিবার জেলায় জেলায় সরকারী -বেসরকারী উদ্যোগে দিনটি পালিত হয়েছে। এদিন নজরুলের জন্ম স্থান পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার চরুলিয়া গ্রামে চুরুলিয়া নজরুল একাডেমীর উদ্যোগে দিনটি পালিত হয়। চুরুলিয়ায় শুরু হয়েছে নজরুলের মেলা। কলকাতায় কাজী নজরুল মেট্রো স্ট্রেসনে দিনটি পালিত হয়। ‘শিশির বিন্দুর’ উদ্যোগে দিনটি পালিত হয়। কবি জয়ন্তী আচার্য এখানে বক্তব্য বলে। এদিন রাজার হাট নিউ টাউনে নজরুল তীর্থে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দিনটি পালন করা হয়। মুর্শিদাবাদের বহরমপুর, কান্দী, সালারে বিভিন্ন ক্লাবের উদ্যোগে দিনটি পালন করা হয়। কলকাতার বাংলা একাডেমী ও রবীন্দ্রসদন চত্বরে দিনটি পালন করা হয়। অন্যদিকে ভাষা ও ভাষা চেতনা সমিতির উদ্যোগে দিনটি পালন করা হয় মানিকতলার বস্তিতে।