ভোট পরবর্তী সময়েও ব্যারাকপুরে হিংসা থানায় ডেপুটেশন প্রাক্তন সাংসদের

ভোট পরবর্তী সময়েও ব্যারাকপুরে হিংসা  থানায় ডেপুটেশন প্রাক্তন সাংসদের
NEW DELHI, INDIA – AUGUST 03: Railways Minister Dinesh Trivedi at Parliament House during its Monsoon Session.(Photo by Yasbant Negi/India Today Group/Getty Images)
)

দিনকাল ডেস্কঃ পঞ্চম দফার ভোট পরবর্তী সময়েও উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে রাজনৈতিক হানাহানি ও হিংসা অব্যাহত। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে ব্যারাকপুর থানায় বৃহস্পতিবার  ডেপুটেশন দেওয়া হয়। এদিন দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল ব্যারাকপুরের ওসিকে দেখা করেন। পরে তিনি একটি সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে বলেন, ভোট চুকে গেছে । তারপরও রাজনৈতিক হানাহানি থাকবে কেন।এনিয়ে থানাকে যথাযত ব্যবস্তা নিতে অনুরোধ করছি।   টিটাগড়, হালিশহর, কাকিনাড়া, বীরভূম- সর্বত্র অর্জুন সিংহের লোকজন গণ্ডগোল পাকাচ্ছে। পুলিশকে এব্যাপারে ব্যবস্তা নিতে বলছি। নইলে তৃণমূল আরও তীব্র আন্দোলন করবে।