
আবার মোব লিঞ্চিং। আবারও বিহার। পাটনা থেকে ৩০০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। ৩০০ জনের বিশাল সংখ্যক লোক ৫৫ বছর বয়সী কাবুল মিয়াঁর উপরে ঝাপিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সে বার বার আকুতি জানালেও সে আকুতিতে কান না দিয়ে বিশাল মোব তাঁর উপরে আক্রমণ করতেই থাকে।
চোর অপবাদ দিয়ে তাঁকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়।
ঘটনা ঘটেছে ২৯ ডিসেম্বর। সিমারবানী নামে একটি গ্রামে। ঘটনার ভিডিও ভাইরাল হলে পুলিশ এই ঘটনার কথা জানতে পারে। ভিডিও কিছু আক্রমণকারীকে স্পষ্টভাবে দেখা গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
নীতিশ কুমারের রাজ্যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ দিন দিন বেড়েই চলেছে বলে দাবী করেছেন বিরোধীরা। এর আগেও মোব লিঞ্চিং এর ঘটনাতে মুসলিমদের হত্যা করা হয়েছে।