
“বিদ্বেষ বিভেদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানে” শিরোনামে একটি মিছিলের আয়োজন করা হয় বারাসাতে। এই মিছিলে বাংলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।
আজকের এই প্রতিবাদ সভার আয়োজক ফ্যাসিবাদ বিরোধী জনকন্ঠ। ফ্যাসিবাদ বিরোধী জনকন্ঠের পক্ষে যোগ দেয় মুসলিম সংরক্ষণ মোর্চার আবু রিদা, ডিএনপির ইমতিয়াজ আহমেদ মোল্লা, এআইপিএফ এর সুদর্শন বোস, এসডিপিআই এর মুহাম্মদ সোহরাব, সংবিধান বাঁচাও সমিতির সুচেতা গোলদার, ক্যাম্পাস ফ্রন্টের নিজাম পারভেজ সহ পশ্চিমবঙ্গ গণ সংস্কৃতি পরিষদ, আল হাদী ফাউন্ডেশন, অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন, ফুরফুরা আহলে সুন্নাতুল জামাতের নেতৃত্বগণ।
আজকের এই মিছিল বারাসাত স্টেশন থেকে শুরু হয়ে কাজীপাড়াতে শেষ হয়। মিছিল শেষে কাজীপাড়াতে একটি পথসভা হয়।
পথসভাতে আরএসএসের ফ্যাসিবাদ চরিত্রের বিরুদ্ধে, সংখ্যালঘুদের উপর মোব লিঞ্চিং এর বিরুদ্ধে, এনআরসি, ইউএপিএ আইনের বিরুদ্ধে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব।
এই সভা থেকে ইউএপিএ আইন বাতিলের দাবী তোলা হয়। মোব লিঞ্চিং বন্ধের দাবীতেও আওয়াজ তোলেন মিছিলের অংশগ্রহণকারীরা।
আজকের এই মিছিলে কয়েক শতাধিক লোক স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন।