
দিনকাল ডেস্কঃ কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গনে রবিবার পালিত হচ্ছে বাংলাদেশের ৪৮ তম বিজয় দিবস। এই বিজয় দিবসের উদ্বোধন করবেন কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোয়ন্নণ মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানের আয়োজক কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই-কমিশনার (দিল্লী) সৈয়দ মোয়াজ্জেম আলি, বাংলাদেশের বিশিষ্ট চালচিত্র পরিচালক নাসিরুদ্দিন ইউসুফ, মহারাণী বিভু কুমারী দেবী, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসান সহ বিভিন্ন অফিসারবৃন্দ। বিজয় দিবসের এই অনুষ্ঠানে প্রতিদিনই বাংলাদেশ মুক্তিযুদ্ধের উপর তথ্যচিত্র, দেশাত্মবোধক গান,সেমিনারও হবে। দুই বাংলার সেরা শিল্পীরাও থাকবেন।
