পেঁয়াজ সহ আনাজপাতির দাম আকাশ ছোঁওয়া, নিষ্ক্রিয় টাস্কফোর্স

দিনকাল ডেস্কঃ পেঁয়াজ  সহ প্রতিটি আনাজপাতির দাম আকাশ ছোঁওয়া। পেঁয়াজের দাম কেজি প্রতি 70 টাকা যা আপেলকে পার করে দিয়েছে। উৎসবের মুখে এইভাবে আনাজপাতির দাম আকাশ ছোঁওয়া হওয়ায় মধ্য বিত্তের মাথায় হাত। অথচ এই পরিস্থিতিতে রাজের টাস্কফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যবাসী।

তবে বিশেষ এক সমীক্ষক দলের দাবি ব্যাপক কালোবাজারি হওয়ার জন্য  পেঁয়াজর এই দাম। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের টাস্কফোর্স এই কালোবাজারি নিয়ন্ত্রণ করতে পারছে না। এক কিলো পেঁয়াজের দাম 70 টাকা। এটি কি শেষ পর্যন্ত 100 টাকা হবে?  এই প্রশ্ন ক্রেতাদের। এক কিলো বেগুন- 50 টাকা,  এক কিলো টমেটো- 70 টাকা,  এক কিলো করেলা- 60 টাকা,  এক কিলো কচু 50 টাকা, এক কিলো আলু-20 টাকা,  এক কিলো ঢেঁরস – 40 টাকা, পটল একটু সস্তা। তাছাড়া বেশির ভাগ আনাজপাতির দাম একেবারে চড়া।