পুলিশের ইউনিফর্ম খুলে নেবঃ দিলীপ ঘোষ

বীরভুমঃ আবারও বিতর্কে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল বীরভুমের একটি সমাবেশে বক্তব্যে তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, পুলিশের খাকি ইউনিফর্ম পরার কোন অধিকার নেই বলে তিনি মন্তব্য করেন”।

তিনি আরও দাবী করেন, বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিজেপির সম্মানহানী করছে তৃনমূল সরকার। আমরা ক্ষমতায় আসার পরে প্রত্যেককে খুঁজে বার করে হিসাব চুকিয়ে নেব এবং তাঁদের ইউনিফর্ম খুলে নেব।

তৃণমূলের দাবী, বীরভুমের সীমান্তবর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে লোক পশ্চিমবঙ্গে প্রবেশ করে বোমা তৈরি করছে বিজেপির জন্য। এ প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বোমা তৈরির জন্য তৃনমূলকেই দোষী করেন।