দ্বিতীয় হুগলী সেতুতে বড়সড় দুর্ঘটনা মাথা কেটে বেরিয়ে গেল লরি চালকের

দ্বিতীয় হুগলী সেতুতে বড়সড় দুর্ঘটনা মাথা কেটে বেরিয়ে গেল লরি চালকের

দিনকাল ডেস্কঃ দ্বিতীয় হুগলী সেতুতে ( বিদ্যাসাগর সেতু) বড়-সড় দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল। শনিবার সাত সকালে এক লরিচালকের মাথা কেটে পৃথক হয়ে গেল। এই পথ দুর্ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে। লরি ও কন্টানেরারের সংঘর্ষে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে।এই পথ দুরঘটনার ফলে দ্বিতীয় হুগলী সেতুতে তীব্র যানজট তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে এদিন। এদিন ভরে দ্বিতীয় হুগলী সেতুর উপর একটি মাল বোঝায় লরি খারাপ হয়ে যায়। চালক লরি থেকে নেমে তা পরীক্ষা করে দেখছিলেন। লরিটির চালক যখন পরীক্ষা করে দেখছিলেন, সে সময় একটি কন্টেনার লরিটি কে পিছন থেকে সজোরে ধাক্কা মারে । প্রবল ধাক্কায় লরি চালকের মাথা কেটে বেরিয়ে যায়। আহত হন কন্টেনার চালকো । নিহত লরি চালকের নাম ত্রিবেদী জাদব(৬৫)। বাড়ী টালিগঞ্জে।