
দিনকাল ডেস্কঃ আজ ২১ শে ফেব্রুয়ারী মহান ভাষা দিবস। ১৯৫২ সালে এই দিনে মাতৃভাষাকে রাষ্ট্র ভাষায় পরিণত করবার জন্য আমাদের অকুতোভয় সন্তানের প্রাণ দিয়েছে এবং অজস্র রক্তের বিনিময়ে মাতৃভাষাকে রাষ্ট্র ভাষায় হিসেবে স্বীকৃতি আদায় তারা করতে পেরেছে এবং সে দিনেই রক্ষিত হয়েছে আমাদের মুক্তির যে চেতনা তার বীজ। তৎকালীন পূর্ব পাকিস্তানে সরকার উর্দু ভাষাকে রাষ্ট্র ভাষা করতে ছেয়েছিল কিন্তু যারা বাঙালি বাংলাভাষায় কথা বলে। তাদের মায়ের ভাষা এই ভাষাকে রক্ষার জন্য আন্দোলন শুরু করে এবং শেষ পর্যন্ত অনেক রক্ত ও সংগ্রামের বিনিময়ে অবশেষে বাঙালি মানুষ তার তাদের নিজস্ব ভাষা স্বীকৃতি লাভ করে। এই বাংলা ভাষাকে রাষ্ট্রপুঞ্জ স্বীকৃতি দিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস হিসেবে পালন হয়।
সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনে ওমর একুশে দিবস উদযাপন হয়। হাওড়ার বাকড়ার মওলানা আবুল কালাম আজাদ হাই মাদ্রাসায় ভাষা দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন সফিকুর রহমান সাহেব, সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন এছাড়া আরও অনেকে।
