দাড়িভিট কান্ডের এক বছর, সিবিআই হয়নি, বিজেপির সঙ্গ ছেড়ে একলা চলো নীতিতে নিহতদের পরিবার

দিনকাল ডেস্কঃ এক বছর অতিক্রান্ত, উত্তর দিনাজপুরের দাড়িভিট কাণ্ডের। প্রতিশ্রুতি মোতাবেক নিহত দুই ছাত্রের পরিবারকে বিজেপি এখনও সিবিআই তদন্ত কার্যকর করতে পারেনি। এবার নিহত দুই ছাত্রের পরিবার একলা চলো নীতি অবলম্বন করেছেন।

আরও পড়ুনঃ দাড়িভিট ফ্যাক্ট ফাইন্ডিং

নিহত দুই ছাত্রের পরিবার এবার নিজেরাই আইনি লড়াই লড়বেন বলে জানালেন। এক সময় রাজনৈতিক স্বার্থেই বিজেপি সেদিন দুই ছাত্রের পরিবারকে আশ্বাস দিয়েছিল সিবিআই তদন্তের। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। উল্লেখ্য, উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এক বছর আগে বাংলার শিক্ষক পদে নিয়োগের দাবীতে মিছিল করে। পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয় বলে অভিযোগ।