জমে উঠেছে বাংলাদেশ বইমেলা।

দিনকাল ডেস্কঃ কলকাতার রবীন্দ্রসদন সংলগ্ন মোহরকুঞ্জে জমে উঠেছে বাংলাদেশ বইমেলা। আলাপ-আলোচনা-কবিতা-পাঠ- বিচিত্রা অনুষ্ঠান-নতুন বই প্রকাশ ও বই বিপণন প্রভৃতিতে জমে উঠেছে বাংলাদেশ বইমেলা। আহমেদ পাব্লিশিউং হাউস, মওলা ব্রাদার্স, শিখা প্রকাশনী, শোভা প্রকাশ, প্রতিভা প্রকাশ, কিতাব-ই-স্তান, কথা প্রকাশ, এই সহ মোটামুটি সব প্রকাশনী সংস্থার বিপণী জমে উঠেছে।

বইমেলায় প্রত্যেকদিনই কোন না কোন অনুষ্ঠান থাকছেও বইপ্রেমীদের জন্য। তারই ঝলক

হুমায়ুন আহমেদ, আখতারুজ্জামান, ইলিয়াস, ইমদাদুল হক মিলনের কথা সাহিত্য, আনিসুজ্জামান, শামসুজ্জামান খান এর প্রবন্ধ সাহিত্যের পাশাপাশি গবেষণামূলক প্রবন্ধের বই কিনছেন পাঠকগণ। নতুন বই হিসেবে এপার বাংলার মোহাম্মদ সাদউদ্দিনের ‘দুই বঙ্গের স্মরণীয় মুসলমান’ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এপার বাংলার আরেক লেখক ও প্রাবন্ধিক আমিনুল ইসলামের ইতিহাসমূলক গ্রন্থগুলি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। পাঠকদের দাবী পরপর বাঙালী অবাঙালীদের কালীপুজো থাকায় একটু বেচা-কেনায় টানাপোড়েন হলেও কিছুটা মেকআপ হয়েছে মেলার শেষপর্বে। তবে এই বাংলাদেশ বইমেলা দুই বাংলার মিলন কে যেমন সুসংহত করছে, তেমনই কলকাতায় একটি খন্ডিত বাংলাদেশ রচনা করছে।

উল্লেখ্য, এই বইমেলা চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত।