জঙ্গীপুরে গাইডেন্স ফাউন্ডেশনের উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির

 

দিনকাল ডেস্কঃ জঙ্গীপুরের গাইডেন্স ফাউন্ডেশনের উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধন করেন তৃনমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব। এই রক্তদান শিবিরে প্রায়  ১০০ জনের অধিক রক্তদান করেন।

মোহাম্মদ সোহরাব গাইডেন্স ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং গাইডেন্স ফাউন্ডেশন ও গাইডেন্স একাডেমী যেভাবে সমাজ গঠনে অবদান রেখে চলেছে সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বলে উল্লেখ করেন।