
দিনকাল ডেস্কঃ চোলায় মদ পান করে প্রায় ৭২ জন লোক মারা গিয়েছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে। সরকারী ভাবে জানানো হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশের সাহারনপুর জেলায় মারা গিয়েছে ৩৬ জন এবং ২৮ জন মরেছে উত্তরাখণ্ডে । খুশিনগরে ৮জন মারা গিয়েছে। ২৪ জনের মত লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যেও মারা যাওয়ার সম্ভবনা আছে বলে জানিয়েছে ডাক্তার।সাহারানপুরের ঘটনা নিয়ে উত্তরপ্রদেশ পুলিশের অভিযোগ, সাহারানপুরের গ্রামের কয়েকজন প্রতিবেশি রাজ্য উত্তরাখণ্ডে গিয়েছিল একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে। সেখান থেকেই তারা চোলাই মদ নিয়ে আসে নিজেদের গ্রামে। কুশিনগরের ক্ষেত্রে আবার প্রশাসনের বক্তব্য চোলাই মদ এসেছে বিহার থেকে। যেখানে আদতে মদ নিষিদ্ধ।
সাহারানপুরের জেলাশাসক এ কে পান্ডে বলেন, “খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা গেলে মৃত্যুসংখ্যা অনেকটাই কমতে পারত। আরেকটি কথা হল, পিন্টু নামের একজন ৩০’টা পাউচ বিক্রি করেছিল। ওই পাউচগুলো থেকে একটা বা দু’টো পাউচ উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই পাউচগুলো থেকে যারাই মদ খেয়েছে তারা হয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে নয় ইতিমধ্যেই মারা গিয়েছে”।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ঘোষণা করেছেন মৃতের পরিবারকে ২ লাখ টাকা ও হাসপাতালে ভরতিদের ৫০০০০ টাকা করে দেওয়া । দোষীদের যত দ্রুত সম্ভব শাস্ত্রী দেওয়া হবে।
