
দিনকাল ডেস্কঃ তৃণমূল- বিজেপির রাজনৈতিক সংঘর্ষে খুন হলেন এক যুবক। এই ঘটনায় শনিবার সকাল থেকেই চাকদায় রেল অবরোধ করে জনতা। এর শিয়ালদহ- কৃষ্ণনগর শাখায় রেল চলাচল প্রায় বন্ধ থাকে। তৃণমূল ও বিজেপি দুপক্ষই নিহত যুবককে নিজেদের সমর্থক বলে দাবি করে। এদিন বিজেপি সমর্থকরা ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে। অন্যদিকে তৃণমূল থানা ঘেরাও করে। নির্বাচনের ফল বের হওয়ার পর বিজেপির হামলায় সারা দেশের মানুষ আতঙ্কিত। চাকদায় খুন হওয়া যুবকের নাম সন্তু(২৪)।
