
২৫শে নভেম্বর ২০১৮, রবিবার হুগলী জেলার ফুরফুরা গ্রামপঞ্চায়েতের অন্তঃগত গোপালনগর গ্রামে অনুষ্ঠিত হলো এক মহতী রক্তদান শিবির এবং ততসহ প্রতিবন্ধিদের সহায়ক সরঞ্জাম যেমন হুইল চেয়ার, ক্রেচ, ট্রাইসাইকেল প্রদান। অনুষ্ঠান টি আয়োজন করে ‘ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি’ নামক এক সম্পূর্ণ অরাজনৈতিক সমাজসেবী সংগঠন। এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন ফুরফুরার প্রসিদ্ধ ধর্মগুরু ইব্রাহিম সিদ্দিকী সাহেব। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান নিরাপত্তা অধিকারিক মাননীয় সুরজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয়। উপস্থিত ছিলেন হুগলী জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার সাহেব সহ ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিম আহমেদ। এই সভায় সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ সরকারের ‘স্বাস্থ্য ও সমাজকল্যাণ’ দপ্তরের ডেপুটি ডিরেক্টর মাননীয় গৌতম চৌধুরী মহাশয়।
যাঁরা রক্ত দান করেন তাঁদের সংগঠনের পক্ষ থেকে উপহার ও সম্বোর্ধনা প্রদান করা হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের ‘স্বাস্থ্য ও সমাজকল্যাণ’ দপ্তরের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়।
বাতানুকূল বাসের মধ্যে অত্যাধুনিক পদ্ধতিতে রক্ত গ্রহণ করা হয় যা হুগলী জেলায় প্রথম।

এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
এই সভাটিকে সাফল্যমন্ডিত করতে যারা বিশেষ ভাবে অবদান রেখেছেন – তাঁরা হলেন জগজ্জ্যোতি মণ্ডল, সামসুর রহমান, সৈয়দ মোসারফ, সৈয়দ এনায়েত, অরূপজ্জোতি মণ্ডল, রহমত ইসমাইল, সঞ্জয় সাঁতরা, মহাম্মদ মুসারফ প্রমুখ ব্যক্তিগন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদক মাননীয় মুফতি গোলাম হাবিব সাহেব এই অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত করে সকল এলাকাবাসী, রক্তদানকারী ও টেকনিসিয়ান স্টাফ এবং সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।।
