
বাঙালী শ্রমিকদের জন্য কেরালা বরাবরই পছন্দের জায়গা। কারণ কেরালাতেই সবথেকে বেশি মজুরি মেলে শ্রমিকদের। আর সেজন্যই বর্ধমানের আলি শেখ কেরালার মাপালাপ্পুরম জেলায় কাজে গিয়েছিল। দিন কয়েক আগে কাজ করতে গিয়ে দুতলার উপর থেকে পড়ে গিয়ে মাজা ভেঙ্গে যায়।
মালাপ্পুরম এর স্থানীয় হাসপাতাল থেকে কালিকট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সে এখন সেখানেই চিকিৎসাধীন।
ভাষাগত সমস্যা তো আছেই, সেইসাথে মাজা ভেঙ্গে যাওয়ায় অপারেশন করাতে অবিলম্বে ৫০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত তারা টাকার ব্যবস্থা করতে পারেনি।
দিদিকে বলো তে কয়েকবার ফোন করলেও এখন পর্যন্ত কোনরকম সাড়া পায়নি তার পরিবার।
টাকা জোগাড় করতে না পারায় অপারেশন থমকে রয়েছে আলি শেখের।