
দিনকাল ডেস্কঃ একেই কাকিনাড়া এলাকার পরিস্থিতি। তার উপর বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক যাত্রীর। গুরুতর জখম আরও একজন। এই ঘটনায় শনিবার ভোর থেকে উত্তর ২৪ পরগণার কাকিনাড়া স্টেশন এলাকা চরম চাপান-উতোর। নিহতের বিশ্বজিৎ বিশ্বাস। আহত তার এক সঙ্গীও। এরা দুজন গভীড় রাতে ডাউন মুজাফফরপুর সুপারফাস্ট ট্রেনে আসছিলেন। বিশ্বজিৎ পেশায় একজন হাতুড়ে চিকিৎসক। তিনি ও তার সঙ্গী কাকিনাড়ায় নামেন। এমন সময় দুই দুষ্কৃতির সঙ্গে বিশ্বজিৎের বচসা হয়। তাদেরকে ধাক্কা মারায় প্লাটফর্মে পড়ে যান দুই যুবক। দুষ্কৃতিদের বোমা ফেটে ঘটনাস্থলে মৃত্যু হয় বিশ্বজিতের (৩৫)। গুরুতর জখম হন তার সঙ্গীও। পুলিশ ঘটনাড় তদন্তে নেমেছে।