
দিনকাল ডেস্কঃ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব সাফল্য পেয়ে এবার বিজেপি তার আক্রমণ নামিয়ে এনেছে বিজেপির উপর। কোচবিহারের শীতলকুচি থেকে উত্তর ২৪ পরগণার নৈহাটি- ভাটপাড়া, কাকিনাড়া সর্বত্রই গেরুয়া হামলা বলে অভিযোগ।
কোচবিহারের শীতলকুচিতে তৃণমূলের একাধিক পার্টি অফিস ভাঙচুর করে দখল করে নেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে তৃণমূলের একাধিক পার্টি অফিস দখল করে নেয় বিজেপি। তারপর দলীয় কার্যালয়ের সমস্ত আসবাবপত্র, টিভি, দলীয় পতাকা রাস্তায় ফেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এদিকে উত্তর ২৪ পরগণার ভাটপাড়া, নৈহাটি, হালিসহর কার্যত উত্তপ্ত। উত্তাপ এখনও থামেনি বলে স্থানীয় বাসিন্দারা জানান।

