আগামী কাল বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ লক্ষ্য লোকসভা ভোট

দিনকাল ডেস্কঃ আগামী কাল ৩ ফেব্রুয়ারী সিপি আই(এম) লোকসভা ভোটকে কেন্দ্র করে ব্রিগ্রেড মহা সমাবেশের ডাক দিয়েছে। ইতিমধ্যে দূরবর্তী এলাকার নেতা কর্মীরা আসতে শুরু করেছে। আগামী লোকসভা ভোটে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এর আগে গ্রামে গ্রামে প্রচার শেষ করেছে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃনমূলের প্রবল দাপটে সিপি আই এমের কর্মীরা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সমগ্র ভারতে কৃষক আন্দোলনের সাফল্য তাদের কে আবার পুনঃরাই উজ্জীবিত করে তুলেছে। তাই আবার পশ্চিমবঙ্গে নিজেদের পায়ের মাটি ফিরিয়ে পাওয়ার জন্য নতুন ভাবে আন্দোলন শুরু করেছে। তৃণমূল ক্ষমতায় আসার আগে সিপি আই এম দীর্ঘ ৩৪ বছর শাসন করেছে। মমতার ৭ বছর শাসন ক্ষমতায় আসার পর মানুষের মনে বিভিন্ন ধরণের বিতৃষ্ণা জন্ম নিয়েছে যেমন, চাকরিতে নিয়োগ না করা, সারদা কেলেঙ্কারি, নারদা কেলেঙ্কারি, ইন্টার্ন শিক্ষক নিয়োগ, চিটফান্ড প্রভৃতি কার্যকলাপে সাধারণ মানুষ আজ ক্ষিপ্ত। সিপি আই এমের ব্রিগ্রেড সমাবেশে আসছেন ছাত্র নেতা কানহাইয়া কুমার। বামফ্রন্টের লক্ষ্য লোকসভা ভোটে নিজের জায়গা তৈরি করা।