
আজকে কংগ্রেস সাংসদ পি এল পুনিয়া বললেন যে তিনি পার্লামেন্টে তাদের ১৫ – ২০ মিনিটের মিটিং দেখেছেন।
তাঁর কথায় যে ‘অরুন জেটলি এবং বিজয় মাল্য পার্লামেন্টের বারান্দায় দাড়িয়ে কথা বলছিলেন। ৫-৭ মিনিট কথা বলার পর তারা বেঞ্চিতে বসে তাদের মিটিং চালিয়ে যান এবং তিনি এও বলেন যে সেখানে ক্যামেরা লাগানো আছে, ১ মার্চের ফুটেজ দেখা হোক, হয় তিনি রাজনীতি ছেড়েদিক নাহয় আমি রাজনীতি ছেড়ে দেব। উল্লেখ্য অরুণ জেটলি বলেছেন যে বারান্দায় ধরে আমাকে কেবলমাত্র বলেছেন ‘আমি লন্ডন যাচ্ছি’। পালানোর দুদিনের পূর্বের এই মিটিং অনেকের মনেই প্রশ্ন জাগিয়ে দিয়েছে।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেছেন কেন তিনি সিবিআই বা ইডি কে বললেননা যে বিজয় মাল্য পালাচ্ছে একে পাকড়াও করা হোক। দ্বিতীয় প্রশ্নে তিনি বলেন ‘এরেস্ট নোটিসকে ইনফর্ম নোটিসে কে বদল করল? যদি তিনি নিজে করে থাকেন তাও বলে দেন, আর যদি উপর থেকে অর্ডার আসে তাও বলে দিক। এটা একটা স্পষ্ট ব্যাপার’। রাহুল গান্ধি দাবী করেছেন কি কথা হয়েছিল তাঁর সঙ্গে তা পরিস্কার ভাবে জানিয়ে তিনি যেন ইস্তফা দেন।
তবে প্রশ্ন একটা রয়েই যাচ্ছে ১৫ – ২০ মিনিট ধরে কি কথা হয়েছিল অর্থমন্ত্রীর সঙ্গে……?
