
৫ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হতেই পতন শুরু হয়েছে বিজেপির। রাজস্থান, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরামে নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে আজ।
এখন পর্যন্ত পাওয়া রেজাল্ট অনুযায়ী মিজোরাম যেখানে কংগ্রেস ক্ষমতায় ছিল সেখানে নতুন দল ক্ষমতা পেয়েছে। তেলেঙ্গানাতে টিআরএস ক্ষমতা নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে।
রাজস্থানে ২০০ টি আসনের মধ্যে ইতিমধ্যেই ৯৬ টি আসনে জিতে কংগ্রেস ক্ষমতায় ফিরতে চলেছে। ছত্রিশগড়ের ৯০ টি আসনের মধ্যে ৪৯ টি জিতে সেখানেও ক্ষমতায় ফিরেছে কংগ্রেস।
হাড্ডাহাড্ডি লড়াই চলছে মধ্যপ্রদেশে। সেখানে ২৩০ টি আসনের মধ্যে কংগ্রেস ১০৯টী পেয়ে ক্ষমতায় ফেরার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে। বিজেপি ১০০ টি আসন জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। ১১ টি আসনের ফলাফল ঘোষণা করতে বাকি রয়েছে এখনো। সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ১১৬ টি আসন দরকার।
তবে আগামী ২০১৯সাধারণ নির্বাচনের আগে এই নির্বাচন কংগ্রেস কে অনেকটাই আশা দিল এবং এখান কর্ণাটকে নির্বাচনের মধ্যে দিয়ে বিজেপির যে পরাজয়ের ধারা শুরু হয়েছিল সেই ধারা এবারেও বজায় থাকল।