স্বামীর বদলির অভিমানে আত্মহত্যা শিক্ষকের স্ত্রীর

স্বামীর বদলির অভিমানে আত্মহত্যা শিক্ষকের স্ত্রীর

 

দিনকাল ডেস্কঃ সাইমন রাসেল, নামখানাঃ – ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনায় নামখানা থানার শিবনগর গ্রামে। উল্লেখ্য অজয় কুমার মাইতি ২০০৫ সাল থেকে শিবনগর আবাদ পশ্চিম পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। হঠাৎই জেলা প্রাথমিক বিদ্যালয় দপ্তর থেকে অজয় বাবুর বদলির অনুমতি আসে মৌসুমী দ্বীপের জন্য। অজয় বাবুর স্ত্রী ও কন্যা অসুস্থ এবং চিকিৎসাধীন, সে কারণে তিনি দূরে বদলি না নেওয়ার দরখাস্ত করেন শিক্ষা দপ্তরে। তাতেও কোনো সুরাহা হয়নি। এদিকে স্ত্রী রানী মাইতি ও তার অসুস্থ মেয়ের একমাত্রই অবলম্বন ছিল তার স্বামী। স্বামী দূরে চলে গেলে নিজেদের দেখাশোনা করার কেউ থাকবেনা। এইসব কিছু ভাবনা চিন্তায় নিজেকে কন্ট্রোল করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে অনুমান। একটি সুইসাইড নোটও পাওয়া যায়। খবর পেয়ে নামখানা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং সুইসাইড নোটটি প্রকাশ্যে আনেননি। আত্মহত্যার সঠিক কারণ না জানতে পারায় এবং রানী দেবীর অকাল মৃত্যুতে পুরো পরিবার শোকাহত।