
দিনকাল ডেস্কঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের কয়েকটি জেলা নিয়ে সেদেশের বিতাড়িত বাঙালি হিন্দুদের জন্য প্রস্তাবিত পৃথক ‘বঙ্গভূমি’ কার্যকর হতে চলেছে। আর এ নিয়ে বঙ্গসেনার প্রতিষ্ঠাতা কালিদাস বৈদ্যর ‘বঙ্গভূমি’ নামে বইটি কলকাতা বইমেলার বিশ্বহিন্দু পরিষদের স্টলে হটকেকের মতো বিক্রি হচ্ছে। এর ফলে বইমেলাতে বঙ্গসেনাসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি উত্তেজনা তৈরি করছে বলে অভিযোগ। বইমেলায় বিশ্বহিন্দু পরিষদের স্টল নং-১৮৬। যোগাযোগ বিশ্বজিৎ দা (৯১৬৩১৩০৭১৩) ও সঞ্জয় কুমার বালা (৯০৫১০৬০১৩৫)। ওই স্টলে কালিদাস বৈদ্যর ‘মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব’ নামে আরও একটি বই দেদার হারে বিক্রি হচ্ছে। এই বইটির মধ্যে শেখ মুজিবকে কলঙ্কিত করা হয়েছে বলে অভিযোগ। ১৯৮২ সালে কালিদাস বৈদ্য বাঙালি হিন্দুদের পৃথক বঙ্গভূমি রাষ্ট্রের জন্য ‘বঙ্গসেনা’ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন গড়ে।