
ICICI ব্যাঙ্কের প্রাক্তন এম ডি এবং সিইও ছন্দা কোচ্চার ও তার স্বামী দীপক কোচ্ছার এর বিরুদ্ধে ভিডিওকন কে তিন হাজার কোটি টাকার বেশি লোন দেওয়া কে কেন্দ্র করে এফআইআর ফাইল করেছিল সিবিআই অফিসার সুধাংশু ধর মিশ্র। কিন্তু কেস চালু হওয়ার আগেই এই সিবিআই অফিসার এবং ব্যাঙ্ক জালিয়াতির দায়ীত্বে থাকা অফিসার কে বদলি করে দিল সরকার।
উল্লেখ্য, এই দুই মহারথীর বিরুদ্ধে কেস শুরু করার পরেই অরুণ জেটলি টুইটারে এর বিরুদ্ধে ক্ষোভ দেখান এই তদন্তের বিরুদ্ধে। সেই বিতর্কিত টুইট শেয়ার করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল এবং নির্মলা সীতারমন।
টুইটের পরের দিনই আচমকাই বলদি করে দেওয়া হল এই অফিসারকে।
বিরোধীরা এই বদলির নিন্দা করে জানিয়েছে, সরকার ভিডিওকন কর্তা, আইসিআইআই ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান কে বাচাতেই সরকারের তড়িঘড়ি এই পদক্ষেপ।