মোদী- আমিত শাহের ঘুম নেইঃ মায়াবতী,অখিলেশ

দিনকাল ডেস্কঃ উত্তরপ্রদেশের  দুই বড় রাজনৈতিক দল হল বহুজন সমাজবাদী পার্টি ও সমাজবাদী পার্টি আগামী ২০১৯ লোকসভা নির্বাচনে জোট বদ্ধভাবে লড়াই করবে।লখনউ এর তাজমহল হোটেলের সাংবাদিক বৈঠকে বহুজন সমাজবাদী পার্টির নেতা মায়াবতী জানিয়েছেন। এই কনফারেন্সে ঘোষণা করেন তাদের দল ৩৮সিটে উত্তরপ্রদেশ লোকসভা আসনে লড়বে। বাকী দুটি আসন ছোট দলকে সমর্থন করার জন্য রাখা হয়েছে। সিট দুটি হল রাইবেরিলি ও আমেথী যে গুলি রাহুল ও সনিয়ার আসন।বিজেপি মানুষের মাঝে ধর্মীয় বিভেদের রাজনীতি শুরু করেছে। সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। মেয়েদের ও নারীদের উপর নির্যাতন বাড়ছে।  কৃষকরা আত্মহত্যা করছে ফসলের ন্যায্য মুল্য না পাওয়ার জন্য।

তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমি কংগ্রেসকে নিয়ে একটি শব্দও খরচ করতে চাই না। আমাদের প্রথম লক্ষ্য সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির মধ্যে জোটটা পোক্ত করা”, বলেন অখিলেশ। 

যদিও, এই ব্যাপারে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল কংগ্রেস। তারা যে উত্তরপ্রদেশে একা লড়াই করতে প্রস্তুত সেটি আগেভাগেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল শতাব্দীপ্রাচীন দলটির পক্ষ থেকে। এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিঙ্ঘভি বলেন, “আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে পারি, কিন্তু, এই কথাটি খুব স্পষ্টভাবে মনে হয় যে, কোনও দল যদি আমাদের অগ্রাহ্য করতে চায়, তাহলে সেটা অত্যন্ত বড় গাফিলতি হবে তাদের পক্ষে। আমি আশা করব ভবিষ্যতে আমরা একটি সুন্দর ও সুষ্টু সমাধানের দিকে এগিয়ে যেতে পারব”।