মোদিকে রাম মন্দির বানানো থেকে কেউ আটকাতে পারবে নাঃ উদ্ধব ঠাকরে

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে রাম লালাতে পুজা দেওয়ার পরে মন্তব্য করেন “মোদির শক্তিশালী নেতৃত্বে রাম মন্দির খুব শীঘ্রই তৈরি হবে, কেউ মোদিকে আটকাতে পারবে না”।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়িই অযোধ্যাতে মন্দির বানানো হবে। সেইজন্যে আমরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে রাম মন্দির বানানোর জন্য অর্ডিন্যান্স আনার প্রস্তাব দিয়েছি। এই বিষয়টি দীর্ঘদিন থেকে কোর্টে ঝুলে রয়েছে তাই আমরা প্রস্তাব দিয়েছি রাম মন্দির বানাতে আইন করা হোক।

শিবসেনা এবং বিজেপি দুটি দলই হিন্দুত্বর ধারক। বিজেপির উচিত হিন্দুদের অনুভূতির মূল্য দেওয়া বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ১৮ জন শিবসেনা সাংসদকে নিয়ে রাম লালাতে পুজো দেওয়ার পরে এইসব মন্তব্য করেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর প্রায় ৬০০ বছরের পুরোনো বাবরি মসজিদ অন্যায়ভাবে ধ্বংস করে উগ্র হিন্দুত্ববাদীরা।