
দিনকাল ডেস্কঃ কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে দুই পর্বতারোহীর কফিন বন্দী দেহ রাজ্যে এলো। মৃত দুই পর্বতারোহীর নাম কুন্তল কাড়ার ও বিপ্লব বৈদ্য। রবিবার সকালে তাদের দেহ আসে কলকাতা দমদম বিমান বন্দরে। কুন্তলের দেহ নিয়ে যাওয়া হয় হাওড়ার কোনাবাগান থার্ড বায় লেনে। অন্যদিকে বিপ্লব বৈদ্যর দেহ নিয়ে যাওয়া হয় দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের বাড়িতে। কুন্তলের দেহ বাড়ি নিয়ে যাওয়ার আগে ডুমুরজলা স্টেডিয়ামে তাকে শ্রদ্ধা জানানো হয়। ১৫ মে তারা কাঞ্চনজঙ্ঘা অভিযানে যান। কুন্তল অসুস্থ্য হয়ে পড়েন। বিপ্লব শৃঙ্গ জয় করলেও অসুস্থ্তার জন্য নীচে নামতে পারেননি।
