মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আই পি এস ভারতী ঘোষের বিজেপিতে যোগদান

দিনকাল ডেস্কঃ এককালে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, যাকে পশ্চিম মেদিনীপুর জেলার এস পি নয়, তৃনমূলের বকলমে জেলা সভাপতি ভাবা হোত সেই দোর্দণ্ড প্রতাপশালী আই পি এস অফিসার ভারতী ঘোষ বিজেপিতে যোগ দিলেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার দিল্লিতে বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক ও পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর উপস্থিতিতে বিজেপিতে যোগদেন। যোগ দেওয়ার পর এ দিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, চিটফান্ড তদন্তে মুখ্যমন্ত্রী সিবি আই-এর তদন্তে অসহযোগিতা করছে মুখ্যমন্ত্রী। এক সময় দোর্দণ্ড প্রতাপশালী আই পি এস অফিসার ছিলেন ভারতী দেবী। খোদ মুখ্যমন্ত্রী তাকে বিশ্বাস করতেন। কিন্তু শেষের দিকে তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমা পড়ে নবান্নে। তারপর তাকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়। পরে তিনি পদত্যাগও করেন। তাঁর বিরুদ্ধে হুলিয়া জারিও হয়। একসময় তিনি ইস্তফা দেন। আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি নেই- এই অভিযোগ ওঠে। সি আই ডি তদন্ত শুরু করে। প্রথমে তাঁর স্বামী এম ডি রাজুকে গ্রেপ্তার করে সি আই ডি। গত ডিসেম্বরে তাঁর দেহরক্ষী সুজিত মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর ভারতী দেবী ইস্তফা দেন তখনই জল্পনা শুরু হয়, তিনি বিজেপিতে যোগ দেবেন। সেটাই বাস্তব রুপ নিল।