মালদার নৌকাডুবিতে উদ্ধার ৬ মৃতদেহ, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা, নিখোঁজ বহু

TamaroaSinking
ছবি প্রতিকি

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ মালদার চাঁচলের মহানন্দার জগন্নাথপুরঘাটের নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে জেলাপ্রশাসন আশঙ্কা করছে। এই ঘটনায় এখনও নিখোঁজ। ডুবুরি নামলেও উদ্ধারের কাজ খুব ঝিমেতালে হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। বৃহস্পতিবার চাঁচলের জগন্নাথপুরঘাট থেকে ৭০ জন যাত্রী নিয়ে উত্তর দিনাজপুরের মুকুন্দপুর যাচ্ছিল নৌকাটি। নৌকাটির বহন ক্ষমতা ছিল মাত্র ৩০। অতিরিক্ত যাত্রী সওয়ার হওয়ায় নৌকাটি নদীতে ডুবে যায় বলে সূত্রের খবর।