ভাইরাল সাহসী সাংবাদিকের ছবি। হেনস্থা, গালি! তারপরেও নিজের দায়ীত্ব থেকে পিছু হটলেন না মহিলা সাংবাদিক

ভাইরাল সাহসী সাংবাদিকের ছবি। হেনস্থা, গালি! তারপরেও নিজের দায়ীত্ব থেকে পিছু হটলেন না মহিলা সাংবাদিক

সবরিমালা মন্দির কে কেন্দ্র করে ডাকা বিজেপির বনধ কভার করছিলেন কৈরালি টিভির সাংবাদিক শাজিলা আলি ফাতিমা।

কেরালা জুড়ে ধর্মঘটে ঝামেলার শেষ নেই, তাঁর উপর বিজেপি ও সংঘ পরিবারের গুণ্ডাদের আক্রমণে অতিষ্ঠ হয়ে গেছে ব্যবসায়ীগণ। সারাদিন বিজেপি সমর্থকদের সাথে ঝামেলা লেগেই ছিল সিপিএম ও এসডিপিআই কর্মীদের।

কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে দায়ীত্ব পালন করছিলেন ক্যামেরাম্যান ফাতিমা। যখন বিজেপি সমর্থকরা সাংবাদিকদের লাঞ্ছনা করতে ব্যস্ত ছিল তখনও তিনি পালিয়ে না গিয়ে নিজের দায়ীত্ব পালন করছিলেন। এমনকি বিজেপির গুন্ডারা তাঁকে হেনস্থা করলেও তিনি কান্না বিজড়িত চোখে সে দায়ীত্ব পালন করেন।

এরপরে ফাতিমার এই ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। এবং সারা দেশ থেকে তাঁর সাহসকে কুর্নিশ জানাতে থাকেন দেশবাসী। ডুল নিউজ অনুযায়ী ফাতিমার বয়ান যে সে বিজেপির গুণ্ডা দেখে ভয় করেনা। এবং সে তাঁর কাজ করতেই থাকবে।