প্রাক্তন মন্ত্রী অরুন জেটলি প্রয়াত

ভারতের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ও বিজেপির নেতা অরুন জেটলির প্রয়াণ হল আজ। আজ দুপুর ১২ টা ৭ মিনিটে তিনি প্রয়াত হন। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

১৯৫২ সালে জন্মগ্রহন করেন অরুন জেটলি। তার বাবা মা পাকিস্তানের লাহোর থেকে দেশভাগের সময় এদেশে চলে আসেন।

পেশায় আইনজীবী অরুন জেটলি অর্থ, প্রতিরক্ষাসহ গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীত্ব পালন করেছেন। বিজেপির এই নেতার মৃত্যুতে শোকের ছায়া বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে।

শোকজ্ঞাপন করেছেন বিরোধী দলের নেতারাও। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় থেকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি সহ অনেকেই এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।