জেল ও হাসপাতাল পরিচালক পক্ষের চরম অবহেলা ও ঔদাসিন্যে মাওবাদী নেতা সুদীপ চোঙদারের দুঃখজনক মৃত্যু

দিনকাল ডেস্কঃ অকালে প্রায় বিনাচিকিৎসায় মৃত্যু হল মাওবাদী নেতা সুদীপ
চোঙদার (কাঞ্চন) -এর। বিভিন্ন মানবাধিকার সংগঠন গুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে
বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আন্দোলন করে আসছে। দিনের পর দিন রাজনৈতিক বন্দীদের বিনা খাদ্যে ও বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে পড়ার সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। কিন্তু রাজ্য প্রশাসন এতে কোন নজর দিচ্ছে না। এর ফলে বন্দীদের ভোগ করতে অসুবিধা ভোগ করতে হচ্ছে। এই রকমই অবস্থার সম্মুখীন হয়ে মারা গেলেন সুদীপ চোঙদার। জেল পরিচালক কর্মকর্তাদের এই ‘ক্রিমিন্যাল নেগলিজেন্স’ এর বিচার বিভাগীয় দাবি করেছে সিপি আই (এম এল) লিবারেশন পার্টি।