গোরক্ষকদের তাণ্ডব, গাছে বেঁধে পেটানো হল ৩ মুসলিমকে

গোরক্ষকদের তাণ্ডব, গাছে বেঁধে পেটানো হল ৩ মুসলিমকে

দিনকাল ডেস্কঃ লোকসভা ভোটের ফল বের হতে না হতে মধ্যপ্রদেশের সিওনিতে শুরু হল গো- রক্ষকদের তাণ্ডবলীলা। এখানে গাছে বেঁধে পিটানো হল ৩ মুসলিমকে। গরু পাচারের অভিযোগ এনে এক সহ ৩ মুসলিমকে পেটানো হয়। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। নিগ্রহকারী গো- রক্ষকদের বিরুদ্ধে স্থানীয় থানায় মাম্লাও দায়ের করেন। নিগৃহীত ৩ মুসলিম জানিয়েছেন, তাদের শুধু গাছে বেঁধে পেটানোই হয়নি, বাধ্য করা হয়েছে “জয় শ্রী রাম’’ বলতে। স্থানীয় বাসিন্দারা জানান, অটো রিক্সায় চেপে একটি গরু নিয়ে এক মহিলা সহ ৩ মুসলিম সিওনির উদ্দেশ্যে যাচ্ছিলেন। গো- রক্ষকরা জানতে পেরে লাঠি- বাঁশ নিয়ে রিক্সাটিকে পিছু ধাওয়া করে ধরে ফেলে। গাড়ি থেকে নামিয়ে এক মহিলা সহ ৩ মুসলিমকে বেধড়ক মারধর করে। পথচারীরা তা দেখার পর পুলিস্ কে খবর দেন। পুলিশ একজন গোরক্ষক কে গ্রেপ্তার করে। এই ঘটনায় তীব্র নিন্দা করেন মিম সাংসদ সৈয়দ আসাউদ্দিন ওয়েসি। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজার দাবি করেন। সারা দেশের মানুষ তীব্র নিন্দা প্রকাশ করেছে।