কলকাতা মেট্রোয় অগ্নিকান্ড

কলকাতা মেট্রোয় অগ্নিকান্ড

কলকাতা মেট্রোয় অগ্নিকাণ্ড। দমদমগামী একটি মেট্রো ময়দান স্টেশনের কাছে আসলে হঠাৎই ধোঁয়া বেরতে দেখা যায়। ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন বহু যাত্রী। জানলার কাচ ভেঙে যাত্রীরা বেরতে থাকেন। জানা যায়, ধোঁয়া বেরতে দেখার পরেও মেট্রোটি রেলটি চলছিল। অগ্নিকাণ্ডের জেরে অফিসে মেট্রো চলাচল ব্যাহত হয়। এই মুহূর্তে এসপ্ল্যানেড থেকে দমদম পর্যন্ত মেট্রো চলছে। একজন যাত্রী, প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি বলছিলেন- রবীন্দ্রসদন আর ময়দানের মাঝে এসি কোচে আগুন লাগে ইঞ্জিনের পরের কোচে। ২০ মিনিট আটকে ছিল প্রায়। ইলেক্ট্রিসিটিও অফ হয়৷ খুব দ্রুত আতঙ্ক ছড়ায়। কাচ ভেঙে বেরোয় যাত্রীরা। তিনি আরও বলছিলেন মেট্রো কতৃপক্ষের দিক থেকে ঘোষণা ছিলনা, সাহায্য না, বাইরে এম্বুলেন্স ও নাকি ছিল না। অনেক যাত্রী আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতা মেট্রো রেল দপ্তরের অবহেলার কারণে আজ বড় রকমের দুর্ঘটনা ঘটে যেত।