কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু

দিনকাল ডেস্কঃ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। এদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু  হবে। চলবে ১টা ১৫ মিনিট পর্যন্ত। ১৫ মিনিট প্রশ্ন পত্র দেখার জন্য বরাদ্দ। এ বারের পরীক্ষার সংখ্যা প্রায় ৫ লক্ষ । রাজ্যের ৬ হাজার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে বলে উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস সাংবাদিকদের জানান। সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসতে হবে বলে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্র হয়েছে এবারের পরীক্ষায় তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে সংসদ জানিয়েছে।