
এর আগেও আমরা দেখেছি গরুর মলের তৈরি কেক এবং গোমূত্র। এই নিয়ে অনেক কৌতুকও হয়েছে কিন্তু বিক্রিও হয়েছে রমরমিয়ে অনলাইনে। প্রাকৃতিক উপায়ে তৈরি ঔষধের পাশাপাশি এই সমস্ত জিনিস বিক্রি করে বাবা রামদেবের সংস্থা পাতঞ্জলী। এবার বাবা রামদেবের সেই পথেই হাটা শুরু করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিচালিত সংস্থা। এবারে তারা অনলাইনে বিক্রি করতে চলেছে গরুর মল ও মুত্র থেকে তৈরি সাবান, শ্যাম্পু, ফেসপ্যাক, টুথপেস্ট সহ নানান ধরনের প্রসাধনি দ্রব্য। মথুরার দীনদয়াল ধামের অধিকর্তা (যেখানে তৈরি হচ্ছে এই সমস্থ প্রসাধনী দ্রব্য থেকে শুরু করে পোশাক এবং ঔষধ) জানিয়েছেন চাহিদার কথা মাথায় রেখেই এই সমস্থ জিনিস তৈরি করা হচ্ছে। তিনি আসা করেছেন এই দ্রব্যের খুব বেশি করা হবেনা এবং এই কারনেই এর চাহিদাই সবচেয়ে বেশি হবে। ১০ টাকা থেকে শুরু করে ২৩০ টাকা মূল্যের পর্যন্ত জিনিসপত্র পাওয়া যাবে। এবং এই সমস্থ জিনিস বিক্রি হবে অনলাইন বিপননি সংস্থা ‘অ্যামাজন’ এ। প্রাথমিক ভাবে ৩০ রকমের থেরাপিউটিক দ্রব্য এবং ১০ রকমের পোশাক বিক্রি করা হবে।

জনাব মোহন ভগবত অনেক আগেই বলেছেন গোবর ব্যবহার করলে চেহারা ঋত্বিক রোশনের মত হবে। সেই পথেরই সফর আরম্ভ হতে চলেছে বলে বলা যায়। কিন্তু সমস্যা এক জায়গাই মেয়েদের চেহারা কার মত দেখতে হবে সেটা বলা হয়নি।
দেশকে ধর্মের নামে অনেক আগেই ভাগ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবার তারা ক্রয় বিক্রয়ের ময়দানকেও বিভক্ত করতে সক্ষম হতে চলেছে।
আরএসএস মুখপাত্র অরুণ কুমার জানান, স্থানীয়দের জন্য কাজের আরও সুযোগ করে দিতে এবং তাঁদের স্বনির্ভর করে তুলতে এই সিদ্ধান্ত। যদি অনলাইনে এই বিক্রি শুরু হয়, তা হলে চাহিদা বাড়বে। সেই সঙ্গে কাজেরও সুযোগ বাড়বে।
খবর- সংবাদ সংস্থা