আবার ভারতীয় খুন আমেরিকায়

নিউ জার্সি, আমেরিকাঃ আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ভারতীয়ের। মৃত সুনীল এডলা, বয়স ৬১।  তার বাড়ি তেলাঙ্গানার রাজ্যের মেদক জেলায়। ১৬ বছরের এক কিশোরতাকে গুলি চালিয়ে হত্যা করে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৫ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় ডিউটি করার জন্য বেরিয়েছিলেন সুনীল এডলা।সেই সময়েই এই কিশোর তাকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আটলান্টিক সিটিতে একটি সংস্থায় অডিটরের কাজকরতেন তিনি। 
ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে ১৯৮৭ সালে আমেরিকায় যান সুনীল এডলা। আর কিছুদিন পরেই মায়ের জন্মদিনে আসার কথা ছিল তার। কিন্তু তার আগেই চলে গেলেননা ফেরার দেশে।

উল্লেখ্য, আমেরিকায় বন্দুকের অবাধ লাইসেন্সের ফলে প্রতিবছর এইরকম ঘটনা প্রচুর ঘটে। এর স্বীকার বেশিরভাগ সময়েই নিজের ভাগ্য বদলাতে আসা বিদেশিরাই হন।