
হিন্দি ভাষা দিবস 2019 উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের একটি টুইট হিন্দিকে জাতীয় ভাষা বানানোর ইঙ্গিত দেয় যা নিয়ে প্রতিবাদের ঝড় ভারত জুড়ে।
অমিত শাহ টুইট করেছে,
“ভারত অনেকগুলি ভিন্ন ভাষার একটি দেশ, এবং প্রতিটি ভাষার নিজস্ব তাৎপর্য রয়েছে তবে এমন একটি সাধারণ ভাষা হওয়া প্রয়োজন যা বিশ্বব্যাপী ভারতের পরিচয়ের বহন করবে।”
উল্লেখ্য, ভারতের জাতীয় পর্যায়ে দুটি সরকারী ভাষা এবং 22 তফসিলী ভাষা স্বীকৃত থাকলেও, দেশে কোনও জাতীয় ভাষা নেই। ভারতে হাজারের বেশি ভাষা রয়েছে এবং সেইজন্য সমস্ত ভাষার সম্মানার্থে আজ পর্যন্ত কোন জাতীয় ভাষা নেই। কোন ভাষাকে জাতীয় ভাষা করার চেষ্টা হলে সেটা দেশের অখন্ডতার হুমকী হবে বলেও মনে করেন অনেকে।
আর এস এস ও তার রাজনৈতিক দল বিজেপি প্রথম থেকেই ভারতকে হিন্দি – হিন্দি – হিন্দুস্তান বানানর চক্রান্ত করে আসছে। আজকের অমিত শাহের এই টুইট আবারো সেটাই প্রমাণ করছে বলে মত অনেকের।
হিন্দিকে জাতীয় ভাষা করার চেষ্টা হলে সেটা ভালো হবে না বলে সামাজিক মাধ্যম টুইটার, ফেসবুকে মন্তব্য করেছেন অনেকে।