দিনকাল ডেস্কঃ জম্মু- কাশ্মীরে বিস্ফোরণে ৪০ জন সি আর পি এফ জওয়ান মরার দুদিন পর অর্থাৎ ৪৮ ঘণ্টা পর আবার একজন সি আর পি এফ অফিসার মারা গেল আজ। ঘটনাটি হয়েছে জম্মু -কাশ্মীরের নৈশেরা সেক্টরের কাছে রজৌরিতে । আজ কিছু আইইডি রাজৌরি সেক্টরের নওসেরাতে আইইডি আছে খবর পেয়ে তল্লাশি চালাতে যান তিনি । সে সময় তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে সীমান্তের দূরত্ব দেড় কিলো মিটারেরও কম। মাত্র দু’দিন আগেই প্রাণ হারান চল্লিশ জনেরও বেশি সেনা জওয়ান। সেই ঘটনার মাত্র দু’দিনের মধ্যে আবার রক্তাক্ত হল কাশ্মীর। নিষ্ক্রিয় করতে গিয়ে জম্মু কাশ্মীরের রাজৌরি তে প্রাণ হারান ওই সেনা আধিকারিক।
Posted inখবর

