আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা

দিনকাল ডেস্কঃ আগামী কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন যাতে কোনও রকম  অপ্রীতিকর  ঘটনা না ঘটে তার জন্য  তৈরি প্রশাসন।বেশ কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষা ঘিরে গণ টোকাটুকির মতো ঘটনা  প্রকাশ্যে  এসেছে।  তা বন্ধ  করতে  সমস্ত ধরনের ব্যবস্থা করে  রেখেছে পর্ষদ।   এ ধরনের প্রবণতায় রাশ টানতে ছাত্রছাত্রীদের মোবাইল  নিয়ে পরীক্ষা কেন্দ্র  প্রবেশ  বন্ধ হয়েছে  আগেই। এবার আরও কড়া হল  নিয়ম। এখন থেকে  পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক- পরীক্ষকরাও  মোবাইল নিজেদের সঙ্গে  রাখতে পারবেন না।  পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে মোবাইল জমা দিতে  হবে সরকারি  আধিকারিককে। এ কথা  জানান পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।  প্রতিটি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে একজন সরকারি আধিকারিক থাকছেন। কেন্দ্রটিতে  পরীক্ষা সুষ্ঠূ ভাবে  শেষ করা  তাঁর দায়িত্ব। তাই পরীক্ষা কেন্দ্রের ব্যাপারে  তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত হতে চলেছে বলে পর্ষদ জানিয়েছে। সভাপতি জানান  কেউ  যদি এই  নিয়মের পালন  না  করেন  তাহলে তাঁর বিরুদ্ধে  শৃঙ্খলা  ভঙ্গের অভিযোগ  আনা হবে। পড়তে  হবে  শাস্তির মুখে। সব রকম ব্যবস্থা নিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ।