
দিনকাল ডেস্কঃ আগামী কাল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে বলে জানিয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। সকাল সাড়ে দশটা থেকে জেলা গুলির অফিস থেকে মার্কসিট বিতরণ করা হবে। তাছাড়া ছাত্র-ছাত্রীরা ওয়েব সাইটের মাধ্যমে জানতে পারবে। www.wbresults.nic.in, www.exametc.com , www.westbengalonline.in www.indiaresults.com এছাড়া এস এম এসের মাধ্যমেও ফল জানা যাবে। তার জন্য Wb 12 টাইপ করে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৪২৪২ নম্বরে পাঠালে সঙ্গে সঙ্গে জানা যাবে।

