ওদের দেশভক্তি, ওদের দেশপ্রেম

~মোহাম্মদ সাদউদ্দিন

 

ওরা দেশ ভক্তির লিজ নিয়েছে

ওরা দেশ প্রেমের ইজারা নিয়েছে

ওদের একজন গান্ধীজিকে খুন করে

তার মুখ থেকে রামনাম জপ কেড়ে নিয়েছে

ওদের একজন ব্রিটিশের গুপ্তচরবৃত্তি করে

ভারতের প্রধানমন্ত্রী হয়েছে

ওদের একজন আন্দামান জেল থেকে

বেরিয়ে ব্রিটিশের রাজসাক্ষী হয়েছে

ওদেরই একজন গুজরাটে রক্তের হোলি খেলে

রাজধর্ম পালন করেছে

এখন তিনি আমাদের প্রধানমন্ত্রী

ওরা এখন দেশভক্তি আর দেশপ্রেমের

তালিম দিয়ে বেড়ায়।