স্বপ্ন

~অনুরাগ
স্বপ্নের প্রদীপ জেলে রাখ ভাই জীবনশিখার কোলে
সেই স্বপ্নই তোমায় নিয়ে যাবে সেথাই আত্মশক্তির বলে
আছে তাঁর এক সমুদ্রের মত গভীর, প্রভাত ঊষার মত রুপ
সে যে এক বিধ্বংসী প্লাবন, করে থাকে না যে চুপ।
প্রকৃতির বুকে থাকে যে শুয়ে স্বপ্নের বাসা বেধে
স্বপ্ন পারেনা কোনদিনও যেতে তাঁর দুঃখের বেড়া বেধে।
স্বপ্ন যে আমার চিরসাথি ভাই নাও যদি দেয় ধরা
দুদিনের এই পৃথিবীর বুকে আমার ফুলের বাগিচা ভরা
বসুন্ধরা প্রকৃতির বুকে স্বপ্ন আমার থাকবে জেগে
জন্ম থেকে এতদিনও বাদ, মৃত্যুদিনও দেবে ডেকে।
কোথায় আছে গভীর গহন থাকি সুদূর মরুভূমি
হৃদয় কি তাঁর কঠোর নাকি, মমতা মম মৌসুমি
আমার কাছে স্বপ্ন আছে ভোরের ঘুম জাগানো পাখি
তাঁরই উত্থানে শুভ আগমনে আমি চির প্রত্যাশী
সকালে উদিত ঊষাকে দেখে বিস্ময় জাগে মনে
এভাবেই হয়ত কখনো আমায় নিদ্রা জাগাবে ডাকবে শুভক্ষণে
বৈশাখের রাত্রের মেঘের আড়ালে হয়ত প্রস্তুত হয়ে আছে
শ শ শব্দে তুফানের মত পৌঁছিবে কার কাছে
স্বপ্ন আছে, বাস্তব আছে, স্মৃতি আছে, অমরত্ব আছে
সেই স্বপ্নই বাঁচবে মানব মনে এই ধরার প্রলয় সাজে
স্বপ্ন যদি রাখতে পারি জেগে মন প্রকৃতির দ্বারে
সেই স্বপ্নই আমায় নিয়ে থাকে সেথায় স্বর্গপূরীর পারে।
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *